প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদে গতকাল বৃহস্পতিবার একটি সরকারি ভবন অবরোধ করেছে বন্দুকধারীরা। তারা ভবনের সব কর্মীকে জিম্মি করে রেখেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সকালের দিকে পরিবহন মন্ত্রণালয় পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভবনে অতর্কিত হামলা চালায় আটজন বন্দুকধারী। একপর্যায়ে বন্দুকধারীরা কয়েকজন কর্মীকে জিম্মি করে। এতে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এএফপি।