বাগবোর ঘনিষ্ঠ কর্মকর্তারা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরিকোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা গত শুক্রবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লরা বাগবোর ঘনিষ্ঠ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে সৎ ও জবাবদিহিমূলক কমিশন গঠনের বিষয়ে সংলাপের আয়োজন করারও নির্দেশ দিয়েছেন তিনি।ওয়াতারার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের প্রধান লরা দোনা ফলোগোকে বরখাস্ত করা হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তাঁর অবস্থান ছিল তৃতীয়। তিনি গত মার্চ মাসে প্রকাশ্যে বাগবোকে সমর্থন দিয়েছিলেন। এ ছাড়া আইভরি কোস্টের সুপ্রিম কোর্টের প্রধান কোনে টিয়া, ন্যাশনাল অর্ডারের প্রধান ইসাউফ কোনে এবং সাংবিধানিক পরিষদের দুই সদস্যকেও বরখাস্ত করা হয়েছে। এএফপি।