বাগরাম কারাগার হস্তান্তরে আফগান মার্কিন চুক্তি
আফগানিস্তানে বিতর্কিত বাগরাম কারাগারসহ সে দেশে মার্কিন সেনানিয়ন্ত্রিত অন্যান্য কারাগারের দায়িত্ব আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে গতকাল শুক্রবার দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।গতকাল আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আফগান পররাষ্ট্রমন্ত্রী জেনারেল আবদুল রহিম ওয়ারদাক ও আফগানিস্তানে মার্কিন সেনা কমান্ডার জেনারেল জন অ্যালেন নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী আগামী ছয়মাসের মধ্যে বাগরাম কারাগারের পুরো দায়িত্ব আফগান কর্তৃপক্ষের কাছেহস্তান্তর করা হবে।বাগরামকে কিউবায় কুখ্যাত মার্কিন বন্দীশালা গুয়ানতানামো বে কারাগারের সঙ্গে তুলনা করা হয়। ২০০১ সালে মার্কিন অভিযানের মাধ্যমে তালেবানকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকে হারানো ক্ষমতা ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলে আসছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত কোনো চুক্তির আগে তাঁর দেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন কারাগারগুলোর দায়িত্ব আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এএফপি।