বাঘ ঠেকাবে সৌর আলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে সুন্দরবনের বাঘের আক্রমণ রুখতে বন বিভাগ অভিনব এক উদ্যোগ নিয়েছে। বাঘ যাতে লোকালয়ে আসতে না পারে, সে জন্য সুন্দরবনের গভীর জঙ্গলে এবং নদীর তীরে সৌর আলোর উদ্যোগ নেওয়া হয়েছে।বন বিভাগ মনে করছে, রাতে বাঘ ওই আলো দেখলে ওই সব এলাকায় বা নদী পার হওয়ার চেষ্টা নেবে না। ফলে বাঘ নদী পার হয়ে বা অন্যভাবে হঠাৎ করে আর সুন্দরবন লাগোয়া গ্রামগুলোতে ঢুকবে না। এই লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামে সৌর আলোর ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে বন বিভাগ।উল্লেখ্য, গত বছর বাঘ ২২ বার সুন্দরবন লাগোয়া লোকালয়ে হামলা চালায়।