প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সুন্দরবনের বাঘের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এত দিন রাজ্য বন দপ্তর থেকে বলা হয়েছিল, সুন্দরবনে ২৭৪টি বাঘ আছে। কিন্তু এই সংখ্যা মেনে নিতে পারেননি ভারতের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্মকর্তারা। এই ইনস্টিটিউটের কার্যালয় ভারতের উত্তরাখন্ড রাজ্যের রাজধানী দেরাদুনে। সম্প্রতি ইনস্টিটিউট থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সুন্দরবনে ৬৪ থেকে ৯০টি অথবা ৮১টি বাঘ রয়েছে। ইনস্টিটিউটের ২০১০ ও ২০১২ সালে দুবার বাঘ গণনায় উঠে এসেছে এই তথ্য। ইনস্টিটিউট আধুনিক পদ্ধতিতে সুন্দরবনে ক্যামেরা বসিয়ে এই বাঘ গণনা করেছে। এদিকে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় বর্মণ অবশ্য বলেন, সুন্দরবনে এখন ১০৩টি বাঘ আছে। কলকাতা প্রতিনিধি