বাঘের বৃদ্ধাশ্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘের জন্য একটি বৃদ্ধাশ্রম বা পুনর্বাসনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ মাসেই আশ্রমটি চালু হওয়ার কথা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা থানার ঝড়খালি এলাকায় সুন্দরবনে ৯০ বিঘা জায়গাজুড়ে বাঘের আশ্রমটি নির্মাণ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে শিকার করতে অক্ষম এমন ছয়টি বাঘকে এখানে রাখা হবে। বৃদ্ধাশ্রমের চারদিকে দেয়াল ও কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। এর পাশ দিয়ে বয়ে গেছে সুন্দরবনের হেড়োভাঙা নদী। এটি হোগলা আর সুন্দরী গাছে ঘেরা। দুই বছর আগে পশ্চিমবঙ্গের সরকার এই আশ্রম নির্মাণের কাজ শুরু করে। এখন এর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। গত শুক্রবার আশ্রমের কাজের অগ্রগতি দেখতে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী হিতেন বর্মণ সেখানে গিয়েছিলেন।