বাজপেয়ির সঙ্গে যেখানে শেষ, সেখান থেকেই শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গতকাল শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদি (বাঁয়ে) পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: এএফপি
নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গতকাল শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদি (বাঁয়ে) পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: এএফপি

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ১৯৯৯ সালে আগের মেয়াদে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নের কাজ শুরু করেছিলেন৷ কিন্তু বেশিদূর অগ্রসর হওয়ার সুযোগ পাননি৷ এবার নরেন্দ্র মোদির সঙ্গে সেখান থেকেই সেই কাজ শুরু করতে চান৷
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল সোমবার নয়ািদল্লি পেঁৗছান নওয়াজ শরিফ৷ এরপর এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই কথা বলে৷
নয়াদিল্লির উদ্দেশে বিমানে ওঠার আগে নওয়াজ শরিফ লাহোরে সাংবাদিকদের বলেন, ‘আমি শান্তির বার্তা নিয়ে যাচ্ছি৷ সংলাপই একমাত্র সমাধান৷’ মোদির শপথ অনুষ্ঠানে নওয়াজের যোগ দেওয়ার বিষয়টিকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ নওয়াজের সঙ্গে তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ ও ছেলে হুসাইনসহ সরকারি কর্মকর্তারা ছিলেন৷
ভারতে পেঁৗছার এনডিটিভিকে নওয়াজ বলেন, আগের মেয়াদে পকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গে কাজ শুরু করেছিলেন৷ সেখান থেকেই আবার কাজ শুরু করতে চান৷ নওয়াজ বলেন, ‘১৯৯৯ সালে বাজপেয়ি ও আমি যেখানে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করে এগিয়ে যেতে চাই৷’ নওয়াজ বলেন, দুই দেশের সরকারই বিপুল জনসমর্থন নিয়ে সরকার পরিচালনা করবে৷ এটা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন অধ্যায় সৃষ্টি করতে সহায়তা করবে৷
পাকিস্তানের প্রধানমনন্ত্রী বলেন, ‘আমাদের পরস্পরের ওপর থেকে সন্দেহ, ভয় ও অবিশ্বাস দূর করতে হবে৷ এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশকে কাজ করতে হবে৷’ আজ মঙ্গলবার নরেন্দ্র মোদির সঙ্গে নওয়াজের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে৷