বাজিকরদের তৎপরতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাদার পোকার খেলোয়াড় ২৩ বছর বয়সী ক্রিস মনে করেন, বারাক ওবামাই আবার হোয়াইট হাউসের কর্তৃত্ব পাবেন। তাই বর্তমান প্রেসিডেন্টের ওপরই বাজি ধরেছেন ক্রিস। নামের শেষাংশ গোপন রাখার শর্তে তিনি বলেন, তিনি মেরিল্যান্ডের এক ব্যক্তির সঙ্গে ৫০ লাখ মার্কিন ডলার বাজি ধরেছেন। তিনি ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করেন বলেই এই বাজিতে আত্মবিশ্বাসের সঙ্গে রাজি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আটলান্টিকের ওপারেও বাজিকরদের তৎপরতা থেমে নেই। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাজিকরেরা ওবামা ও রমনিকে নিয়ে বিভিন্ন অঙ্কের বাজি ধরছেন। তবে ওবামার পক্ষেই তাঁদের বেশি ঝুঁকতে দেখা যাচ্ছে। সিএনএন।