বাজেট কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের কর্মীসংখ্যা ও ব্যয় কমানো হবে। সাধারণ পরিষদ গত শুক্রবার এ সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্র এবং ব্যয় সংকোচন নীতি গ্রহণকারী শিল্পোন্নত দেশগুলোর চাপেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনায় সমঝোতার পর ১৯৩ সদস্যরাষ্ট্রের ওই পরিষদ মোট ২২১ জন কর্মীকে (নিউইয়র্কে অবস্থিত সদর দপ্তরের) ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া সেখানকার অন্তত ১০ হাজার কর্মীর এক বছরের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সদস্যদেশগুলো জাতিসংঘের সাধারণ পরিষদের বাজেট গত দুই বছরের তুলনায় অনেক কমানোর সিদ্ধান্ত নেয়। এএফপি।