বাতাসে অবতরণে বাধা, আবার উড়ল বিমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বাতাসের কারণে রানওয়েতে নামতে পারছে না বিমান। পাইলট চেষ্টা করেও বিমানটিকে রানওয়েতে নামাতে না পেরে আবার কিছুক্ষণ আকাশে ওড়ালেন বিমানটি। দ্বিতীয়বারের চেষ্টায় অবশেষে অবতরণ করে বিমান। ইংল্যান্ডের বার্মিংহাম বিমানবন্দরে এয়ারবাস এ-৩২১ বিমান অবতরণের সময় এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমান নামতে না পারার ভিডিও চিত্র ইউটিউবে গত শনিবার পোস্ট করার পরই ভাইরাল হয়েছে। সোমবার রাত পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল হাওয়ার কারণে বিমানটি অবতরণের সময় কিছুটা বেসামাল অবস্থায় পড়ে। বাতাসের কারণে রানওয়েতে অবতরণ করা পাইলটদের জন্য বেশ কষ্টকর ছিল। এ অবস্থায় বিমানটিকে উড়িয়ে নিয়ে যায় পাইলটরা। বিমানটিকে ঠিকভাবে অবতরণ করাতে পাইলটদের বেশ বেগ পেতে হয়েছে। এমন বাতাস যে রানওয়েতে যখন বিমানের চাকা ছুঁই ছুঁই অবস্থায়, তখন বিমানটিকে ঠিকভাবে অবতরণ করতে পারলেন না পাইলটরা। আবার কিছুক্ষণ আকাশে ওড়ার পরই রানওয়েতে অবতরণ করে বিমানটি।