বাদশার সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি বাদশাহ আবদুল্লাহ ধর্মীয় উগ্রপন্থীদের কঠোর সমালোচনা করেছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে গতকাল রোববার তিনি বলেন, ইসলাম হলো ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার ধর্ম। কিন্তু কিছু মানুষ কারও কারও মিথ্যা আহ্বানে প্রলুব্ধ হয়। তারা সন্ত্রাসের সঙ্গে সংস্কারকে মিলিয়ে ফেলে। বাদশাহ আবদুল্লাহ বলেন, উগ্রপন্থীদের লক্ষ্য হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তিনি আরও বলেন, ‘আমরা ইসলামকে সন্ত্রাসীদের হাতিয়ার হতে দেব না।’ রমজান উপলক্ষে তিনি মুসলমানদের নিরাপত্তা, অগ্রগতি ও স্থিতিশীলতা কামনা করেন। এএফপি।