বান কি মুনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন

নির্বাচন সামনে রেখে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সংবাদ কেন্দ্র গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
মহাসচিবের মুখপাত্র গতকাল এক বিবৃতিতে বলেন, বান কি মুন সংশ্লিষ্ট সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে পরমতসহিষ্ণুতা চর্চা ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের আহ্বান জানিয়েছেন। সংলাপ আয়োজনে সাম্প্রতিক পদক্ষেপগুলো অব্যাহত থাকবে বলে জাতিসংঘের মহাসচিব আশা প্রকাশ করেছেন।
এ বছরের শুরুতে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বলেন, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সহিংস ঘটনা বাড়ছে। তিনি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।