বানর যখন স্টেশনমাস্টার
জাপানের হিয়োগো এলাকার হোজোমাচি রেলস্টেশনে সম্প্রতি নিহাইম ও রাকান নামের দুজন স্টেশনমাস্টার নিয়োগ করা হয়েছে। নীল ইউনিফর্ম পরে আর মাথায় হ্যাট চেপে তারা ইতিমধ্যে তাদের ‘কাজ’ শুরুও করে দিয়েছে। এদের মধ্যে নিহাইমের বয়স সাত মাস এবং রাকানের বয়স তিন মাস। এরা কেউই মানুষ নয়, জলজ্যান্ত দুটি বানরশিশু। হিয়োগো শহরের মেয়র সরকারি নিয়মনীতি অনুসরণ করে রীতিমতো আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগ দিয়েছেন।আপাতত এই দুই ‘স্টেশনমাস্টারের’ দায়িত্ব হচ্ছে নানা ধরনের ভেলকিবাজি দেখিয়ে স্থানীয় যাত্রীদের ট্রেনে চড়ার ব্যাপারে উৎসাহিত করা। বর্তমানে জাপানের রেল বিভাগে আর্থিক টানাপোড়েন চলছে। স্থানীয় যাত্রীরা ট্রেনে না চড়ে বিকল্প যানবাহনের দিকে ঝুঁকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের রেলমুখী করতে হিয়োগোর মেয়র স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বানরশিশু দুটিকে ট্রেনে চাকরি দিয়েছেন। অরেঞ্জ অনলাইন।