প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টিতে (এএপি) যোগ দিয়েছেন প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ রাজমোহন গান্ধী। তিনি ভারতবর্ষে ব্রিটিশ শাসনবিরোধী অহিংস আন্দোলনের নেতা ‘বাপু’ হিসেবে পরিচিত মহাত্মা গান্ধীর নাতি। ভোটের রাজনীতিতে যোগ দেওয়ার পথ বেছে নিলেন কেন—এমন প্রশ্নের জবাবে রাজমোহন বলেন, কোনো দলই নিখুঁত নয়। তবে কংগ্রেস আজ ‘খাস আদমি’ (বিশেষ ব্যক্তিদের) দলে পরিণত হয়েছে। আর বিজেপি পরিণত হয়েছে আমির আদমি দলে। টাইমস অব ইন্ডিয়া।