বাবাকে সমর্থন করে টুইটারে লিখেছেন জারদারির দুই মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সেনাবাহিনী ও বিচার বিভাগ—উভয় দিক থেকে চাপের মুখে আছেন। আর এ সময় তাঁর দুই মেয়ে বাখতাওয়ার ও আসিফা তাঁদের বাবার পক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে লিখেছেন।বাখতাওয়ার লিখেছেন, ‘পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কাপুরুষের দল নয়। কেউ কেউ বাবাকে অব্যাহতি দিয়ে আইনের প্রশ্ন তোলে। তারা ভুলে যায়, বাবা মাত্র একটি মামলায় সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন।’ছোট মেয়ে আসিফা লিখেছেন, ‘আমরা কারাগারকে ভয় পাই না। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অনেক চাপে রয়েছেন। তিনি ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি জুলফিকার আলী ভুট্টো ও বেনজির ভুট্টোর উত্তরাধিকারী (রাজনৈতিক ক্ষেত্রে)। এটা গিলানির জন্য গর্বের ব্যাপার।’ আসিফা তাঁর মা বেনজির ভুট্টোর কথা উল্লেখ করে লিখেছেন, ‘একজন নারী সাড়ে ১১ বছর ধরে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বিভিন্ন মহাদেশে ঘুরে বেড়িয়েছেন।’ পিটিআই।