বাবার অনলাইন-আসক্তিতে মারা গেল শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনাহারে এক শিশুর মৃত্যুর ঘটনায় ইন্টারনেটে আসক্ত বাবাকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। ওই ব্যক্তি তাঁর শিশু ছেলেকে ফেলে রেখে দিনের পর দিন সাইবার ক্যাফেতে অনলাইন গেমস খেলায় মগ্ন থাকতেন বলে অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার চ্যাং নামের ২২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দুই বছর বয়সী ছেলে শিশুর গলিত লাশ ব্যাগ থেকে উদ্ধার করে পুলিশ। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। অনলাইনে গেমস নিয়ে পড়ে থাকায় শিশুটি না খেয়ে মারা গেছে বলে পুলিশের অভিযোগ।
এ ঘটনা দেশটির গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।