বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সাবেক নেতা পার্ক চুং-হির মেয়ে ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী পার্ক জেউন-হে (৬০) তাঁর বাবার কৃতকর্মের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে তিনি ক্ষমাপ্রার্থনা করেন। দক্ষিণ কোরিয়ায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হয়েছেন জেউন-হে। ১৯৬১ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁর বাবা চুং-হি দেশটির ক্ষমতা দখল করেন। ১৯৭৯ সালে গুলিতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। চুং-হির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিবিসি।