বাবার পাশে দাঁড়ালেন আয়েশা গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোর দুঃসময়ে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পাশে দাঁড়িয়েছেন তাঁর মেয়ে আয়েশা গাদ্দাফি। ‘আফ্রিকার ক্লডিয়া শিফার’ খ্যাত এই সুপার মডেল প্রসাধনসামগ্রী ও সাজসজ্জা ছুড়ে ফেলে আব্রু টেনেছেন মাথায়। লড়াইরত অনুগত সরকারি সেনাদের উৎসাহ দিতে প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন তাদের কাছে। যুক্তরাজ্যের দৈনিক ডেইলি স্টার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গাদ্দাফি-অনুগত বাহিনী যাতে মনোবল ফিরে পায় সেজন্য বিভিন্ন লড়াইয়ের ময়দানে যাচ্ছেন আয়েশা। তিনি তাদের ‘দেশকে শত্রুমুক্ত করার মন্ত্রে’ উদ্বুদ্ধ করছেন। এর আগেই অবশ্য তিন সন্তানের জননী আয়েশাকে তাঁর বাবার পক্ষ সমর্থন করায় জাতিসংঘের শুভেচ্ছাদূতের পদ থেকে বাদ দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।