বাবার মৃত্যুতে অ্যাপেক সম্মেলন ছেড়ে যাচ্ছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বাবা জন গিলার্ড (৯৩) গতকাল শনিবার সকালে অ্যাডিলেডে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাই রাশিয়ায় চলমান অ্যাপেক সম্মেলন শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরে যাচ্ছেন। গতকাল এক বিবৃতিতে জুলিয়া গিলার্ড বলেন, শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তাঁকে দেশে ফিরে যেতে হচ্ছে। এ অবস্থায় সম্মেলনে তাঁর পক্ষে দেশের প্রতিনিধিত্ব করবেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ক্রেইগ এমারসন। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাবা কয়েক বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। তবু তাঁর মৃত্যু আমাদের পরিবারের জন্য একটি আঘাত।’ এএফপি।