বাম নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সাবেক কমিউনিস্ট যোদ্ধা চিন পেং (৮৯) থাইল্যান্ডে নির্বাসিত অবস্থায় গতকাল সোমবার মারা গেছেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেওয়া পেং পাঁচ দশক আগে মালয়েশিয়া ছাড়েন। তিনি থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় ওং বুন হুয়া এলাকায় জন্ম নেওয়া পেং ব্রিটিশ বাহিনীতে চাকরি করতেন। পরে পেং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং ১৯৫৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর সরকারের বিরুদ্ধে চীনা সমর্থিত কমিউনিস্ট পার্টির গেরিলা অভিযানে নেতৃত্ব দেন। এএফপি।