বামপন্থী প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক গেরিলা কমান্ডার বামপন্থী সালভাদর সানচেজ সেরেন (৬৯) এল সালভাদরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফলাফল নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে নির্বাচন কর্মকর্তারা গত রোববার জয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। ৯ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সালভাদর সানচেজ খুব সামান্য ব্যবধানে রক্ষণশীল অ্যারেনা (এআরইএনএ) পার্টির নরম্যান কুইজানোকে পরাজিত করেছেন। এএফপি।