প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে বামফ্রন্ট। ১৫ জুলাই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়। সম্পূর্ণ ফল প্রকাশিত হয় গত শনিবার। এবারে রাজ্যে ৫৯১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫৬৩টিতে জিতেছে বামফ্রন্ট। ৩৫টি পঞ্চায়েত সমিতির ৪১৯টি আসনের মধ্যে ৪১২টি এবং আটটি জেলা পরিষদের ১১৬টির মধ্যে ১১৫টি জিতেছে বামফ্রন্ট।