প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে প্রতিবছর ৩০ লাখ মানুষের অকালমৃত্যু হয় বায়ুদূষণের কারণে। এই হার ম্যালেরিয়া বা এইচআইভি-এইডসে মৃত্যুর হারের চেয়ে বেশি। বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। গবেষণায় বলা হয়, এখন বিশ্বে প্রতি মিনিটে বায়ুদূষণে ছয়জনের মৃত্যু হয়। যদি পরিস্থিতির উন্নতিতে ব্যবস্থা না নেওয়া যায় তবে এই হার ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হবে। বাতাসে ভেসে বেড়ানো অতিক্ষুদ্র কণা নিশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢোকে। এর ফলে হৃদ্রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগ হতে পারে।
গার্ডিয়ান