বারকোডের উদ্ভাবক উডল্যান্ডের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বারকোডের’ উদ্ভাবক নরম্যান জোসেফ উডল্যান্ড আর নেই। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বারকোড পণ্যের মোড়কে সেই পণ্যের প্রয়োজনীয় তথ্য ধারণকারী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। বারকোড হলো বেশ কিছু মোটা ও সরু লম্বা দাগের সারির মাধ্যমে কোনো পণ্যের প্রয়োজনীয় তথ্য সংকেতবদ্ধ করার পদ্ধতি। উডল্যান্ডের মেয়ে সুসান জানান, তাঁর বাবা বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাসহ আলঝেইমার রোগে ভুগছিলেন।১৯৪০-এর দশকের শেষদিকে সহপাঠী বার্নার্ড সিলভারকে সঙ্গে নিয়ে বারকোড উদ্ভাবন করেন যন্ত্র প্রকৌশলের ছাত্র উডল্যান্ড। একদিন সমুদ্রসৈকতে বালুতে নিজের আঙুল দিয়ে নকশা কাটার সময় বারকোডের ধারণা তাঁর মাথায় আসে। এএফপি।