বারলুসকোনির মেয়ে ম্যারিনা নামছেন রাজনীতিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির বড় মেয়ে ম্যারিনা বারলুসকোনি রাজনীতিতে নামছেন। পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠতে তিনি ইতিমধ্যে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া শুরু করেছেন। সে দেশের একটি পত্রিকা গতকাল শনিবার এ তথ্য দিয়েছে।স্থানীয় ওই পত্রিকাটি জানিয়েছে, ম্যারিনা তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান। রাজনীতিতে যোগ দিতে চান। নিজেকে যোগ্য করে তুলতে তিনি গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তালিম নিচ্ছেন। ম্যারিনা (৪৩) বর্তমানে তাঁর বাবার একটি বিনিয়োগ প্রতিষ্ঠান এবং একটি প্রকাশনা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জিনিউজ।