বারাক ওবামার জবাব পাচ্ছেন স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন অবশেষে প্রেসিডেন্ট বারাক ওবামার জবাব পেতে যাচ্ছেন। তিনি আজ শুক্রবার এ ব্যাপারে একটি দীর্ঘ প্রতীক্ষিত বক্তব্য দেবেন।
স্নোডেন চাঞ্চল্যকর বহু গোয়েন্দা তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিউইয়র্কে ১১ সেপ্টেম্বরের হামলা-পরবর্তী এক দশকের বেশি সময় ধরে জাতীয় নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র যেসব কৌশল নিয়েছিল, তাতে সর্বশেষ কী ধরনের নতুনত্ব আনা হয়েছে, তার বিবরণও ওবামার ভাষণে থাকতে পারে। এ ছাড়া তিনি বিদেশিদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে গুরুত্বারোপ ও বিশ্বনেতাদের ওপর নজরদারির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান সমর্থন করতে পারেন।
অগ্রসর প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে নজরদারির মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে প্রমাণ করতে চাইবেন প্রেসিডেন্ট ওবামা। এএফপি।