বারানসিতে মোদি শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশ রাজ্যের বারানসি আসনে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। মোদির আগমন উপলক্ষে পবিত্র শহর হিসেবে পরিচিত বারানসিতে নানা আয়োজনের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা দেখায় বিজেপি।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতজুড়ে ‘মোদি হাওয়া’ বইছে বলে শুরু থেকেই একটা কথা চলে আসছে। তবে এটিকে বিজেপির অপপ্রচার ও গণমাধ্যমের সৃষ্টি বলে যাঁরা নাকচ করে দিয়ে আসছিলেন, তাঁদের জন্য বিষয়টি নিয়ে আরেকবার ভাবনাচিন্তা করার মতোই একটা দিন ছিল গতকাল। গঙ্গার তীরবর্তী শহর বারানসিতে এ দিনের ‘মোদি শোতে’ বিজয় মিছিলের সব রংই ছিল বলে মনে হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের আগে বারানসি শহরে দুই কিলোমিটার লম্বা রোড শো করেন মোদি। তিনি একটি খোলা গাড়িতে চড়ে রাস্তার দুই পাশে জড়ো হওয়া বিপুলসংখ্যক সমর্থকের উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে ওই পথ পাড়ি দেন। মোদিকে সামনাসামনি একনজর দেখতে সকাল থেকেই রোড শোর রুটে হাজির হয় বহু মানুষ। পিটিআই ও এনডিটিভি।