বার্লিনের 'হামলাকারী' রোমে যেতে চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলার সন্দেহভাজন হামলাকারী আনিস আমরি ইতালির মিলান শহরে গুলিতে নিহত হওয়ার আগে রোমে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। কর্তকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার ইতালির গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। খবরে বলা হচ্ছে, আমরিকে ইতালির তুরিন স্টেশনের নিরাপত্তা ক্যামেরায় দুবার রোম অথবা মিলানের ট্রেন খুঁজতে দেখা গেছে। একটি সংবাদপত্র জানায়, রোম বা মিলানের ট্রেন না পেয়ে তিনি লোম্বার্ডিগামী একটি আঞ্চলিক ট্রেনে উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি ২৩ ডিসেম্বর সকালে মিলানে পৌঁছান।
এএফপি