বাল ঠাকরের শেষকৃত্য সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিন্দুত্ববাদী ডানপন্থী দল শিবসেনার প্রয়াত নেতা বাল ঠাকরের শেষকৃত্য গতকাল রোববার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে যোগ দেয় বিপুলসংখ্যক সমর্থক। ঠাকরের শেষকৃত্যে শারদ পাওয়ার, লালকৃষ্ণ আদভানি, সুষমা স্বরাজ, অমিতাভ বচ্চন, নানা পাটেকর, অনিল আম্বানি, নিতিন গড়কারিসহ রাজনীতিক, চলচ্চিত্র ও ব্যবসাজগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা রক্ষার জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে শান্তিপূর্ণভাবেই ঠাকরের শেষকৃত্য সম্পন্ন হয়। বিবিসি ও জি নিউজ।