প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীরা এবার দলে বালক বা কিশোরদের অন্তর্ভুক্ত করা শুরু করেছে। ইতিমধ্যে বস্তার জেলার স্কুলপড়ুয়া ছাত্রদের দলে ভেড়ানো শুরু করেছে তারা। এসব কিশোর বা বালককে নিয়ে মাওবাদীরা গঠন করেছে ‘বাল অ্যাকশন টিম’। তথ্য সংগ্রহ, বার্তা বহনসহ অভিযানের বিভিন্ন কাজে অংশ নিচ্ছে ওই বালকেরা। মাওবাদীরা তাদের অধীনে থাকা বাল সংঘ ও ছাত্র সংঘের সদস্যদের অন্তর্ভুক্ত করেছে বাল অ্যাকশন টিমে। ছত্তিশগড়ের নকশাল দমন শাখার অতিরিক্ত মহাপরিচালক আর কে ভিজ বলেন, জীবনের ঝুঁকি আছে—এমন কাজেও ব্যবহার করা হচ্ছে ওই বালকদের। কলকাতা প্রতিনিধি।