বাশারের ভাষণে তীব্র ক্ষোভ যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত রোববার তাঁর ভাষণে বিরোধীদের ‘পশ্চিমাদের হাতের পুতুল’ বলে যে আখ্যা দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই ভাষণের প্রতিক্রিয়ায় গতকাল সোমবার বলেছে, ভাষণে প্রেসিডেন্ট বাশারঘোষিত শান্তি পরিকল্পনা ‘বাস্তবতাবিবর্জিত’। এটি বাশার সরকারের ‘ক্ষমতা আঁকড়ে রাখারই আরেকটি চেষ্টা’।ভাষণের প্রতিক্রিয়া দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। এই জোট বলেছে, সিরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে এবং সেই সঙ্গে রাজনৈতিক ব্যবস্থার উত্তরণের পথ পরিষ্কার করতে হবে।গত জুনের পর জনসমক্ষে প্রথমবারের মতো দেওয়া ভাষণে বাশার সরকারবিরোধীদের ‘সৃষ্টিকর্তার শত্রু ও পশ্চিমাদের হাতের পুতুল’ আখ্যায়িত করে তাদের সঙ্গে সমঝোতার কথা নাকচ করে দেন। তিনি বলেন, সিরিয়া কোনো ‘দাস নয়, বরং মালিকের’ সঙ্গে আলোচনায় আগ্রহী।বাশার বলেন, সহিংসতা বন্ধে সিরিয়া কূটনৈতিক উদ্যোগ প্রত্যাখ্যান করছে না। তবে দেশটি ‘সন্ত্রাসবাদী’ ভাবধারার লোকের সঙ্গে আলোচনায় না বসার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। ভাষণে বাশার দেশে শান্তি প্রতিষ্ঠায় জাতীয় সংলাপ ও গণভোট আয়োজনের পরিকল্পনার কথাও বলেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড ওয়াশিংটনে বলেন, ‘এটি বাশার সরকারের ক্ষমতা ধরে রাখারই আরেক চেষ্টা। রাজনৈতিক ব্যবস্থার উত্তরণে সিরীয় জনগণের প্রত্যাশার কোনো প্রতিফলন ভাষণে নেই।’ তিনি বলেন, বাশারের পরিকল্পনা ‘বাস্তবতাবিবর্জিত’ ও এটি আন্তর্জাতিক শান্তিদূত লাখদার ব্রাহিমির প্রচেষ্টাকে ক্ষুণ্ন করবে।জাতিসংঘের এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১১ সালের মার্চে সিরিয়ায় গণ-অভ্যুত্থান শুরু হওয়ার পর দেশটিতে ৬০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় বাশারবিরোধী একক জোট গঠিত হয়েছে। এ জোটের অধীনে বাশারবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুদ্ধ চালিয়েযাচ্ছে। বিবিসি।