বাশারের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাশার আল-আসাদ
বাশার আল-আসাদ

টানা তৃতীয় মেয়াদের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাশার আল-আসাদ। গতকাল বুধবার সিরিয়ার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে আরও সাত বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। এ সময় পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে বাশার বলেন, ‘স্বাধীনতার’ ধোঁয়া তুলে কেউ কেউ কাঁদছে...তাঁরা বিপ্লব চান, আসল বিপ্লবী আপনারা, আপনারাই জয়ী হয়েছেন। গত জুনে শুধু সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনে বাশার ৮৮ দশমিক ৭ ভাগ ভোট পান। ২০১১ সালের মার্চে শুরু হওয়া বাশারবিরোধী বিক্ষোভ একপর্যায়ে গৃহযুদ্ধে রূপ নেয়। আল-জাজিরা।