প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গত সোমবার থেকে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট এবং বেঙ্গল বাস সিন্ডিকেট নামের দুটি বাস মালিক সংগঠন এই লাগাতার ধর্মঘট শুরু করে। পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র বাস ধর্মঘট স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। মদন মিত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেসব মালিক বিদ্যমান ভাড়ায় বাস চালাতে পারছেন না, তাঁরা তাঁদের রুট পারমিট সরকারের কাছে জমা দিন। অন্যথায় সরকার বাস চালাতে বাধ্য করবে। রুট পারমিট কেড়ে নেবে। প্রয়োজনে বাস রিকুইজিশন করা হবে।