বাসভবনে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার নতুন প্রধানমন্ত্রীর বাসভবনে গত মঙ্গলবার রাতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। ব্যবসায়ী আহমেদ মিতিগ এ মাসে জেনারেল ন্যাশনাল কংগ্রেস (জিএনসি) কর্তৃক দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মিতিগের একজন সহযোগী বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত তিনটার দিকে হামলাকারীরা ত্রিপোলিতে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে রকেট ও গুলি ছোড়ে। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। তাঁরা অক্ষত আছেন। হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন নিরাপত্তাকর্মীরা। খবর এএফপির৷