বাসায় তাপস পাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেতা তাপস পালের বিরুদ্ধে এবার তাঁর জন্মভিটা হুগলি জেলার চন্দননগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চন্দননগরে নৃত্যগোপাল স্মৃতি মিলনায়তনে চন্দননগর সংযুক্ত নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত সমাবেশে তাঁর লোকসভার সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়। এদিকে গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তাপস পাল। হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসকেরা জানান, আপাতত তিনি আর বাড়ির বাইরে বের হতে পারবেন না। ফলে তিনি সংসদ অধিবেশনে যোগ দিতে পারছেন না। পিঠে ব্যথা, উচ্চ রক্তচাপ ও জ্বর নিয়ে গত ৬ জুলাই কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাপস পাল। সম্প্রতি দলীয় সমাবেশে সিপিএম নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তাপস পাল।
কলকাতা প্রতিনিধি