বাহরাইন থেকে ছয় মার্কিন নাগরিককে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ছয় মার্কিন নাগরিককে বের করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে বাহরাইন থেকে মোট আটজন মার্কিন নাগরিককে বের করে দেওয়া হলো। এর আগে গত ১১ ফেব্রুয়ারি ‘অবৈধ’ কর্মকাণ্ডের অভিযোগে দুই মার্কিন মানবাধিকারকর্মীকে বের করে দেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন যে ছয়জনকে বের করা হলো, তাঁরা গত সপ্তাহে ভ্রমণ ভিসায় বাহরাইন আসেন। তাঁরা ‘অবৈধ বিক্ষোভে অংশ’ নেওয়ায় তাঁদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়, ছয় মার্কিন নাগরিককে স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা স্বেচ্ছায় বাহরাইন ছাড়তে রাজি হওয়ায় তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।এএফপি।