বাহরাইনে বিক্ষোভ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে গতকাল মঙ্গলবার থেকে সব ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আল খলিফা এ কথা জানিয়েছেন। শেখ রশিদ আল খলিফা বলেন, বাকস্বাধীনতার ‘যথেচ্ছ ব্যবহার’ আর মেনে নেওয়া যায় না। তবে বাহরাইনের জাতীয় ঐক্যের স্বার্থে দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসার পরই শুধু বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেওয়া যেতে পারে। গত বছরের মার্চে বাহরাইনের বাদশা হামাদের জারি করা তিন মাসের জরুরি অবস্থার সময় সর্বশেষ বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। অধিকতর গণতন্ত্র এবং সুন্নি রাজপরিবারের বৈষম্যের অবসানের প্রতিবাদে গত মাসে বাহরাইনের রাজধানী মানামায় সংখ্যাগরিষ্ঠ শিয়ারা ঐতিহাসিক পার্ল চত্বর দখল করে নিয়েছিল। সেখানে তারা তীব্র সরকারবিরোধী বিক্ষোভ দেখায়।সম্প্রতি এই চত্বরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিবিসি।