বাহরাইনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের রাজধানী মানামার পার্ল এলাকায় গত সোমবার রাতভর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থীদের সংঘর্ষ হয়েছে।সরকারবিরোধী আন্দোলনের এক বছর পূর্তি ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে গত বছর আন্দোলনের কেন্দ্রস্থল পার্ল গোল চত্বর আবার দখল করার ঘোষণা দিয়েছিল বিক্ষোভকারীরা। সোমবার সন্ধ্যার দিকে তারা মানামার পার্ল গোল চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সোমবার রাতভর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। কাঁদানে গ্যাসের হাত থেকে রেহাই পেতে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাদের আবদুল ইমামসহ কয়েকজন বিক্ষোভকারী। বিবিসি।