বাহরাইনে সামরিক আইন জারির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে চলমান বিক্ষোভ দমনে সরকারকে সামরিক আইন জারি করার আহ্বান জানিয়েছে দেশটির আইনপ্রণেতাদের একটি অংশ। দেশটিতে এক মাস ধরে বিক্ষোভ চলে আসছে। সুন্নি-শাসিত বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ শিয়ারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবিতে এই বিক্ষোভ করছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ আহ্বান জানানো হয়।এদিকে গতকাল সোমবার সৌদি আরবের কর্মকর্তারা জানান, তাঁরা বিক্ষোভ দমনে বাহরাইন সরকারকে সহযোগিতা করার জন্য গত রোববার সহস্রাধিক সৈন্য পাঠিয়েছেন। এপি।