বাহরাইনে ১৩ বিরোধী কর্মীর সাজা বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইনের সর্বোচ্চ আপিল আদালত সরকারবিরোধী ১৩ জন কর্মীর সাজা বাতিলের আবেদন নাকচ করেছেন। ফলে তাঁদের সাজা এড়ানোর আর কোনো উপায় থাকল না।গত বছর সরকারবিরোধী বিক্ষোভের দায়ে এই ১৩ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন বিশেষ সামরিক আদালত। সরকার পতনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁদের কাউকে কাউকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।২০১১ সালের ফেব্রুয়ারি মাসে দেশটিতে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হয়। অধিকতর নাগরিক অধিকার ও সংখ্যাগরিষ্ঠ শিয়াদের বিরুদ্ধে বৈষম্য নিরসনের দাবিতে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। কিন্তু এক মাসের মাথায় নিরাপত্তা বাহিনী শক্ত হাতে সেই আন্দোলন দমন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাদশা জরুরি অবস্থা ঘোষণা করেন। বিবিসি।