বাড়তি লবণে সাড়ে ১৬ লাখ লোকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাড়তি লবণ খেয়ে বিশ্বে প্রায় ১৬ লাখ ৫০ হাজার লোক হূিপণ্ডের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বের ১৮৭টি দেশের গবেষণামূলক জরিপের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।
গতকাল বৃহস্পতিবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইএনডিআইএবি) গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
ওই ফলাফলের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, বিশ্বের প্রতিটি মানুষ প্রতিদিন গড়ে ৩ দশমিক ৯৫ গ্রাম লবণ খান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি প্রয়োজনের চেয়ে দুই গ্রাম বেশি। আইএনডিআইএবির জরিপ অনুসারে ভারতের শহরাঞ্চলের মানুষ প্রতিদিন ৭ দশমিক ৬ গ্রাম লবণ খান। বিশ্বের অন্য দেশের তুলনায় এই হার অনেক বেশি।
আইএনডিআইএবির বিশেষজ্ঞ শশাঙ্ক যোশি বলেন, হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগের (স্ট্রোক) ক্ষেত্রে লবণ ও সোডিয়াম খুব ঝুঁকিপূর্ণ। ভারতের পূর্ণ বয়স্কদের মধ্যে প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন। তাঁদের তথ্য অনুসারে, ২০১০ সালে বিশ্বের ১৬ লাখেরও বেশি লোক হৃদরোগে ভুগে মারা গেছেন। অতিরিক্ত লবণ খাওয়ার কারণে এটা ঘটেছে।
আইএনডিআইএবির জরিপের ওপর ভিত্তি করে চিকিত্সক শশাঙ্ক যোশি বলেন, ভারতীয়দের নোনতা খাবার খুব পছন্দ। তারা কেবলমাত্র প্যাকেটজাত নোনতা খাবারই খায় না, আচার ও পাঁপরের মাধ্যমেও লবণ খেয়ে থাকেন।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লবণ তামাকের মতো ক্ষতিকর। বিশেষজ্ঞ অনুপ মিশ্রের মতে, বিশেষ করে ভারতীয়রা বেশি লবণ খান। ফলে তাঁদের মধ্যে হৃদরোগে মৃত্যুর হার বেশি।