বাড়ি দিয়ে যায় চেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি টুইটার বার্তা থেকে এর সূচনা। শার্লি ডিকেনসন নামের একজন ওয়েলসের সোয়ানসির একটি বাড়ির ছবি তাঁর টুইটার অ্যাকাউন্টে আপলোড করেন। তাঁর মতে, বাড়িটির দুটি অংশের সঙ্গে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের মুখের দুটি অংশের মিল রয়েছে। তা দেখে আরও কয়েকজন একই কাণ্ড করেছেন। তাঁরা বিভিন্ন বাড়ির নির্দিষ্ট অংশের সঙ্গে খ্যাতনামা বিভিন্ন ব্যক্তির মুখাবয়বের ছবির মিল খুঁজে পাওয়ার দাবি করেছেন। একটি বাড়ির দুটি অংশের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের হাসি ও চোখের সাদৃশ্য খুঁজে পেয়েছেন একজন। এ ছাড়া বিভিন্ন বাড়ির বিভিন্ন অংশের সঙ্গে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার, বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, সাবেক বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধা চ্যাম্পিয়ন মাইক টাইসনের মুখাবয়বের বিভিন্ন অংশের মিল খুঁজে পেয়েছেন অন্যরা। ডেইলি মেইল অনলাইন।