প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে বন্যার কারণে প্রায় ৯০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেয়ারির প্রভাবে এই বন্যা দেখা দেয়। ঝড় ও বন্যার কারণে ১৫ জন নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার বেসামরিক নিরাপত্তা দপ্তর এসব কথা জানায়।বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানায়, পানি বিপৎসীমায় পৌঁছার পর ম্যানিলার উপকণ্ঠ মারিকিনার ২৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। জাতীয় দুর্যোগঝুঁঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানায়, সাগর এখনো উত্তাল। তাই সাগরে ছোট নৌযানের চলাচল এখনো ঝুঁকিপূর্ণ।বৃহস্পতিবার সাগরে ১০ জন জেলে নিখোঁজ হন। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি নয়জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া আরও ৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এএফপি।