বাড়িটির ভাড়া ৫০ পাউন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুথ বার্টলেটকে যুক্তরাজ্যের সবচেয়ে ভাগ্যবতীদের একজন বললে হয়তো বাড়িয়ে বলা হবে না। কয়েক দিন আগেও তিনি মাত্র এক কক্ষের একটি ছোট্ট বাসায় কষ্টেসৃষ্টে থাকতেন। আর এখন তিনি দুই হাজার একর জায়গার ওপর নির্মিত একটি সুবিশাল বাড়ি ভাড়া নিয়ে বাস করছেন। প্রতি সপ্তাহে তাঁকে ভাড়া দিতে হচ্ছে মাত্র মাত্র ৫০ পাউন্ড। বাড়িটির দাম কমপক্ষে এক কোটি ৩৫ লাখ পাউন্ড।লিঙ্কনশায়ার থেকে ১৬ মাইল দক্ষিণে অবস্থিত ব্রাউন্সওয়েলের ওই বাড়িতে ১৫টি বিলাসবহুল কক্ষ রয়েছে। ভেতরে আছে আধুনিক জীবনযাপনের সব ব্যবস্থা। রুথ বার্টলেট পেশায় একজন অনুবাদক। বসবাসের জন্য তুলনামূলকভাবে একটু নির্জন জায়গা চেয়েছিলেন। তিনি বলেন, বাড়িটা তাঁর মনের মতো হয়েছে। এখন একজন ভাড়াটে খুঁজছেন। বার্টলেট বলেন, ওই ভাড়াটের কাছ থেকে তিনি প্রতি মাসে ২০০ পাউন্ড করে পেতে চান। বাড়ির প্রকৃত মালিক বাড়িটি বিক্রি করার চেষ্টা করছেন। যতদিন তা না হচ্ছে, ততদিন সেখানে থাকতে পারবেন বলে আশা করছেন রুথ বার্টলেট। ডেইলি মেইল অনলাইন।