বাড়ির সনদের আবেদন প্রত্যাখ্যান বিব্রত রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের আমেথিতে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর বাড়ির প্রমাণের সনদ চেয়ে করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় কংগ্রেসের শীর্ষস্থানীয় এই নেতা বিব্রতকর অবস্থায় পড়েছেন।
স্থানীয় প্রশাসন বলছে, ওই আবেদনে রাহুলের স্বাক্ষর থাকার দরকার ছিল। কিন্তু সেখানে তাঁর স্বাক্ষর নেই। রাজেন্দ্র সিং নামের এক ব্যক্তি আইনের বাইরে এই আবেদনটি করেছেন।
জেলা হাকিম জগতরাজ ত্রিপাঠি বলেন, আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও ছিল না। রাহুল আমেথিতে বসবাস করেন অথবা মাঝেমধ্যে থাকেন—এমন তথ্যের পক্ষে কোনো প্রমাণ নেই।
আমেথির লোকসভার সদস্য হিসেবে রাহুল ১০ বছর ধরে দায়িত্ব পালন করছেন। ব্যাংক হিসাব খোলার আবেদন করতে রাহুলের বাসস্থানের প্রমাণ দরকার। নির্বাচন কমিশনের ব্যয়সংক্রান্ত আইন অনুযায়ী আমেথিতে রাহুলের একটি ব্যাংক হিসাব লাগবে। ২০১১ সালে নির্বাচন কমিশন নির্বাচনী ব্যয় নীতিমালা জারি করেছিল। পিটিআই।