বাড়ির সামনে প্রস্রাবে বাধা দেওয়ায় গুলি তরুণী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির সদর দরজার কাছে প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। এতে বাধা দেন ওই বাড়ির এক তরুণী। বাধা পেয়ে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি তরুণী বিনো (১৭) এবং তাঁর মা (৪০) সামদানির ওপর গুলি চালান। এতে তরুণী বিনো নিহত এবং সামদানি আহত হয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।নয়াদিল্লি পুলিশের ঊর্ধ্বর্তন কর্মকর্তা অজয় চৌধুরী বলেন, নিহত তরুণীর পরিবার এবং ওই ব্যক্তি একই ভবনে থাকতেন। বিনো ও তাঁর মা ওই ব্যক্তিকে বাড়ির সদর দরজার কাছে প্রস্রাব করতে নিষেধ করেন। এর ফলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকটি দেখে নেব বলে শাসায় এবং পিস্তল নিয়ে আসে। এরপর দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বিনো নিহত এবং তাঁর মা আহত হন।পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক আছেন। বিবিসি।