বায়োগ্যাস ছড়িয়ে দিচ্ছে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োগ্যাস প্লান্ট স্থাপনে নেপালি বিশেষজ্ঞরা দেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে সাফল্যের স্বাক্ষর রাখছেন। বর্তমানে তাঁরা দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে বায়োগ্যাস উ ৎপাদনে কারিগরি সহায়তা দিচ্ছেন।জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নির্গমন প্রতিরোধ ও বনজ সম্পদ সংরক্ষণে বায়োগ্যাসের ব্যবহার অত্যন্ত কার্যকর। বসতবাড়িতে গোবর থেকে বায়োগ্যাস উ ৎপাদনের পথিকৃ ৎ দেশগুলোর মধ্যে নেপাল উল্লেখযোগ্য। পরিচ্ছন্ন ও ধোঁয়ামুক্ত এই গ্যাস রান্না ও বাতি জ্বালাতে ব্যবহূত হয়।নেপাল সরকার, দাতা ও বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত প্রকল্পের আওতায় এর মধ্যে সারা দেশের প্রায় তিন লাখ বাড়িতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পের ফলে প্রতিটি বাড়িতে বছরে ৭ দশমিক ৪ টন ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ সম্ভব হয়েছে। রক্ষা পেয়েছে আড়াই লাখ গাছ।বায়োগ্যাস প্রযুক্তির বিকাশে দেশের বাইরেও ত ৎপর নেপালি বিশেষজ্ঞরা। কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভুটানসহ এশিয়ার কয়েকটি স্বল্পোন্নত দেশ এবং আফ্রিকার প্রায় ১০টি দেশকে গত কয়েক বছরে তাঁরা কারিগরি সহায়তা দিয়েছেন। নেদারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা এসএনভির কান্ট্রি ডিরেক্টর রেম নিফজেস বলেন, ভিয়েতনামে সহস্রাধিক বায়োগ্যাস প্লান্ট স্থাপনে কারিগরি সহায়তা দেন নেপালিরা।তবে নেপালি বিশেষজ্ঞদের বিদেশে পাঠানোর কাজটি সব সময়ই যে সহজ ছিল তা নয়। বাজগাইন বলেন, ‘বাংলাদেশে কাজ করতে গিয়ে প্রথম দিকে কিছুটা প্রতিকূলতার মুখে পড়ে নেপালিরা। কারণ সেখানকার মানুষ নেপালের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে অবগত ছিল। আমাদের সামর্থ্যকে বিশ্বাস করা তাদের জন্য কঠিন ছিল। পরে অবশ্য নিজেদের প্রমাণ করতে সক্ষম হই আমরা।’ বিবিসি।