বিএফসি কাপে চ্যাম্পিয়ন রুবেল ব্রাদার্স ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা
রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা

উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম ফুটবল টুর্নামেন্ট মন্ট্রিয়েলের বিএফসি কাপের দশম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব।
সম্প্রতি বাংলাদেশ ফুটবল ক্লাব অব মন্ট্রিয়েলের চ্যাম্পিয়ন কাপ জাঁকজমকভাবে শেষ হয়। ১৬৫০ রু ডি’আরসিতে আয়োজিত খেলায় পাঁচটি ক্লাব অংশ নেয়। অংশগ্রহণকারী ক্লাবগুলো হচ্ছে টরন্টো ফুটবল ক্লাব, বেঙ্গল ইউনাইটেড ক্লাব, পার্ক এক্সটেনশন ক্লাব, রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ও ইলেভেন স্টার ক্লাব অব মন্ট্রিয়েল।
খেলার দিন ছিল চমৎকার আবহাওয়া। তাই খেলার মাঠে বিপুলসংখ্যক দশকের উপস্থিতিতে মনে হয় মন্ট্রিয়েলের ওই স্টেডিয়াম যেন এক মিনি বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চূড়ান্ত পর্বে ফাইনালে ওঠে দুটি শক্তিশালী জনপ্রিয় দল রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এবং টরন্টো স্পোর্টিং ক্লাব।
শেষ পর্যন্ত রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলেছে। রানার আপ হয়েছে টরন্টো স্পোর্টিং ক্লাব। খেলায় দর্শকদের ভোটে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ আবু মিয়া। সেরা গোলরক্ষক নির্বাচিত হন বেঙ্গল স্পোর্টিং ক্লাবের আতাউর রহমান।
টুর্নামেন্টের স্পনসর মোহাম্মদ মুস্তাকিম, তাজুল ইসলাম, শরিফ উল্লাহ, দে কিশান, মারিফুর রাহমান, সেলিম হাওলাদার, বুলবুল উদ্দিন, নবি হুসেন, নয়নসহ সবাইকে বাংলাদেশ ফুটবল ক্লাব অব মন্ট্রিয়েলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
তা ছাড়া বাংলাদেশ ফুটবল ক্লাব অব মন্ট্রিয়েলের পক্ষ থেকে সব তরুণ উদীয়মান খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।