বিক্রমাদিত্যতে চড়বেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ জুন দেশটির নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যে চড়বেন। জাহাজটি গোয়া উপকূল থেকে তাঁকে নিয়ে ছেড়ে যাবে। খবর পিটিআইয়ের৷
আইএনএস বিক্রমাদিত্য ভারতের দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ। প্রথম জাহাজটির নাম আইএনএস বিরাট। বিক্রমাদিত্য এখন আরব সাগরে রয়েছে। এটি গত বছরের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়।
বিক্রমাদিত্য ২৮৪ মিটার লম্বা ও ৬০ মিটার চওড়া, যা তিনটি ফুটবল মাঠের সমান। প্রায় ২০ তলার সমান উঁচু জাহাজটিতে ২২টি ডেক আছে।
জাহাজটিতে ১,৬০০ জনের বেিশ কর্মী থাকতে পারবেন। তাদের জন্য প্রতি মাসে প্রায় এক লাখ ডিম, ২০ হাজার লিটার দুধ ও ১৬ টন চাল লাগবে৷ পূর্ণ মজুত থাকলে জাহাজটি টানা ৪৫ দিন সাগরে থাকতে পারবে।