বিক্রান্ত বিক্রি করে দিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঐতিহাসিক বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত ৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। রণতরিটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ভারতের মুম্বাইয়ে প্রতিরক্ষা বিভাগের একটি সূত্র জানায়, গত সপ্তাহে নিলামে আইএনএস বিক্রান্ত বিক্রি হয়। এটি কিনেছে আইবি কমার্শিয়াল নামের একটি প্রতিষ্ঠান।

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের বিমান ও রণতরি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। ওই নিষেধাজ্ঞা বাস্তবায়নে রণতরি আইএনএস বিক্রান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিটিআই।